দুই নেত্রীকে অপহরণের প্রতিবাদে আগামী ২১ মার্চ বুধবার খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসুচি ঘোষণা করেছে ইউপিডিএফ এর তিন সহযোগি সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। তিন সংগঠনের এক যৌথ বিবৃতিতে সোমবার এই ঘোষণা দেয়া হয়েছে।
‘সন্ত্রাস বন্ধ, কুখ্যাত সন্ত্রাসী-দাগি খুনী-বিভিন্ন মামলার পলাতক আসামী তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা ও তার সহযোগিদের গ্রেফতার এবং অপহৃত দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে উদ্ধারের দাবিতে এই কর্মসুচি পালন করা হবে’ বলে জানিয়েছেন এই তিন সংগঠনের নেতারা।
হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, রবিবার সকালে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি এলাকার একটি বাসায় হামলা চালিয়ে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণ করে নিয়ে যায় ইউপিডিএফ(গণতান্ত্রিক) এর একটি সশস্ত্র গ্রুপ। তবে সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করেছে।

৩ Comments
নারী, সে যেই গোত্রের হোক না কেন, অপহরন চরম অপরাধ। অপরাধী যেই হোক তাদের কে তদন্ত পূর্বক বিচার দাবী করছি।
thanks your comment.
এদের মুক্তি দিন