লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তার মধ্যে ২১ জন পুলিশ সদস্য রয়েছেন। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫৯জন। ইতিমধ্যে ৩৪জন সুস্থ্য হয়েছেন।
উপসর্গ নিয়ে মৃত আনসার বাহিনীর সদস্য মফিজুল ইসলামের নমুনায় করোনা পজিটিভ হওয়ায় জেলায় প্রথম করোনায় মৃত্যু হিসেবে ঘোষণা করা হয়েছে।
আক্রান্ত সংখ্যা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
