খাগড়াছড়িতে তথ্য অধিকার বাস্তবায়নে প্রশিক্ষণপ্রাপ্ত এনজিও কর্মকর্তাদের নিয়ে রিফ্রেসার্শ কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কোর্স অনুষ্ঠিত হয়। তথ্য কমিশন, জেলা প্রশাসন ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন সচিব মোঃ তৌফিকুল আলম। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন তথ্য কমিশনের উপ পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, এ.কে.এম তারিকুল আলম, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার শাহীন কাউছার, তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার দূর্নীতি মুক্ত ও সুশাসন নিশ্চিত করতে তথ্য অধিকার আইনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। যাতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয় এবং মানুষের দৌড় গোড়ায় তথ্য সেবা পৌছে দেয়া যায়। দিনব্যাপি চলা এই কোর্সে বিভিন্ন এনজিও সংস্থার তথ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে তথ্য অধিকার আইনের দক্ষতা উন্নয়ন, আইনের বাস্তবায়ন, প্রয়োগ ও চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
Previous Articleখাগড়াছড়িতে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
Next Article রামগড়ে ৩ গরুচোর আটক