খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যাওয়া পোশাক শ্রমিক করোনা সংক্রমিত ছিলোনা বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ।
তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেও জানিয়ে সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ জানান, সন্দেহ দূর করতে মৃতের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়।
রবিবার(১৯ এপ্রিল) সকালে জেলা সদরের গুগড়াছড়ি এলাকার এএকে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় পেটে ব্যাথা নিয়ে মারা যায় ঐ পোশাক শ্রমিক। পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিপোর্ট আসার পর স্বস্থি ফিরেছে জেলাবাসীর মধ্যে।
এর আগে শনিবার (এপ্রিল) চট্টগ্রাম থেকে সহকর্মীদের সঙ্গে খাগড়াছড়িতে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ওই পোশাক শ্রমিক। তার শেষকৃত্য করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মতই করা হয়েছে।
জ¦র, কাশি নিয়ে এ পর্যন্ত জেলায় ৬৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়।
এদিকে, খাগড়াছড়িতে করোনা সংক্রমণ প্রতিরোধে কাজ করছে প্রশাসন। শহরের বিভিন্ন সড়কে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী। জনসমাগম, বাইক, ইজিবাইক ও মোটরসাইকেল চালানো রোধে কঠোর অবস্থানে রয়েছে তারা। এছাড়াও সরকারের নির্দেশনা অনুযায়ী দোকান পাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধেও বাড়ানো হয়েছে নজরদারী।
Previous Articleবান্দরবানে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
Next Article বান্দরবানে পানিবাহিত রোগে শিশুসহ ৩ জনের মৃত্যু
