বেসরকারি কলেজের শিÿকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিÿানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারির দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিসিএস সাধারণ শিÿা সমিতি খাগড়াছড়ি জেলা ইউনিট। এতে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল বাশার।
এতে বলা হয়, জাতীয়করণ করা কলেজের শিÿকগণ ক্যাডারভুক্ত হলে বিসিএস সাধারণ শিÿা ক্যাডারে নতুন প্রজন্মের মেধাবি শিÿকরা মারাত্মকভাবে ÿতিগ্র¯Í হবেন। এছাড়া বর্তমানের বিএসএস শিÿা ক্যাডারের সিনিয়র জুনিয়রসহ ষোল হাজার শিÿক সংখ্যালঘু পরিণত হবে। এতে ক্যাডারের শৃঙ্খলায় বিপর্যয় নিয়ে আসবে।
সাংবাদিক সম্মেলন থেকে, জাতীয়করণের আদেশ জারির পূর্বেই বিধিমালা প্রণয়ন করা, ১২টি মডেল কলেজের শিÿকদের বিধিমালার আওতায় আনাসহ ৪দফা দাবি দেয়া হয়।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যÿ শাহ আলমগীর, কলেজের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোঃ আহসান পারভেজ প্রমুখ।
