খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
খাগড়াছড়ির নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ রতেœশ্বর ভট্টাচার্য বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
এছাড়া আদালত তাদের এক লাখ টাকা করে জরিমানা করেছে; না দিলে আরও এক বছর কারাগারে থাকতে হবে।
সাজাপ্রাপ্তরা হলেন -উপজেলার বড় মেরুংয়ের মর্তুজ আলীর ছেলে ইসমাইল হোসেন (২১), ইসাক আলীর ছেলে ইমন হোসেন (২০) ও আক্কাস আলীর ছেলে ফারুক মিয়া (২৩)।
আসামি পক্ষের আইনজীবী আবুল হোসেন মামলার নথির বরাতে বলেন, ২০১৪ সালের ১৮ জুন মেরুং আশরাফিয়া মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় তিন আসামি তাকে মুখ বেঁধে তামাকক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
এছাড়া আসামিরা মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। ঘটনা প্রকাশ করলে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। ওই দিনই মাদ্রাসাছাত্রীর মা বাদী হয়ে দীঘিনালা থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার ২০ সাক্ষীর মধ্যে আদালত তিন চিকিৎসকসহ ১২ জনের সাক্ষ্য নিয়ে রায় ঘোষণা করেছে।
মাদ্রাসাছাত্রীর মা রায়ের পর সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা ন্যায় বিচার পেয়েছি।”
তবে আসামি পক্ষের আইনজীবী হোসেন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন। (বিডিনিউজ)
২ Comments
বেজন্মা জানোয়ারদের পুটকিতে গরম গরম ডিম দেওয়া উচিত,,,
ডিমটা নকল ডিম হলে ভাল,,,,,,টেকসই বেশী