খাগড়াছড়ি বিনোদন কেন্দ্র জেলা পরিষদ পার্কে এক কিশোরী (১৫)কে গণধর্ষনের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৪ ধর্ষককে সনাক্ত করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
সনাক্ত হওয়া চার ধর্ষক হলেন, বাবু, আনোয়ার, মোজাম্মেল ও রুবেল। তাদের বয়স ১৮ থেকে ২০ বছর বলে জানায় পুলিশ। তাদের সাথে আরো বেশ কয়েকজন যুবক ধর্ষন ঘটনার সাথে জড়িত বলে জানায় পুলিশ।
ওই কিশোরী খাগড়াছড়ির পাঁচ মাইলের কালাপানি ছড়া এলাকার বাসিন্দা। সে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী।
জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে ওই কিশোরীসহ চার বন্ধু খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র জেলা পরিষদ পার্কে ঘুরতে যায়। এসময় বন্ধু নয়ন ময় ত্রিপুরার সাথে কিশোরী আলাদাভাবে গল্প করছিল। এসময় একদল যুবক এসে নয়নকে আটকে রেখে কিশোরীর চোখ মুুখ বেঁধে গণধর্ষন করে। ঘটনাটি দুর থেকে দেখতে পেয়ে স্থানীয়রা বেশ কয়েকজনকে আটক করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে কমপক্ষে ১৫জনকে আটক করে নিয়ে আসে।
খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের কর্মকর্তা ইমন ত্রিপুরা বলেন, ‘ধর্ষনের ঘটনাটি স্থানীয় চায়ের দোকানদার দেখতে পেয়ে অন্যদের নিয়ে প্রথমে মোজাম্মেলকে আটক করে। পরে আরো বেশ কয়েকজনকে আটক করে পুলিশে দেয়।
এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোরী ধর্ষনের ঘটনায় ৫/৬জন জড়িত বলে পুলিশকে জানায়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মোঃ আলী আহম্মেদ খান জানান, আটককৃতদের মধ্যে থেকে ৪ ধর্ষককে সনাক্ত করা হয়েছে। বাকী ধর্ষক এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
৩ Comments
কিছু সেটেলার আছে যে সুযোগ সন্ধানী তারা অগ্রীম পরিকল্পনা করে কোন জায়গা য় রেপ করলে বেচে যাবে সেসব জায়গা বেচে নিছে মনে হয় ।দোষীরা বিচার যাথার্থ্যভাবে যাথে পাই এই কাম্য ।
আশিদ শকেরআগে পাবর্বত্য চট্রগ্রামের ইতিহাসে ধষর্ণ বলে কোনশব্দ ছিল না। সেটেলারা আসার পর থেকে এসব শুরু হয়েছে। এখন তো এটা সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে। দোষীদের শাস্তি হওয়া একান্ত প্রয়োজন
লেখাটি পড়ে ধরে নেয়া যায় ধর্ষনের শিকার কিশোরীটি ট্রিপুরা আদিবাসী সম্প্রদায়ভুক্ত। ধর্ষকেরা সবাই সেটেলার আবাল। আজ যদি ঐ কিশোরীর জায়গায় কোনো সেটেলার কিশোরী বা মুসলিম কিশোরী হতো তাহলে এতক্ষনে জাতিগত দাঙ্গা বেধে যেতো। এতকিছুর পরেও আদিবাসী ছেলেরা কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না।
আশা করবো প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী প্রকৃত অপরাধীদের ধরতে সহযোগিতার হাত বাড়াবে।