বারি উদ্ভাবিত পাহাড় অঞ্চলের জন্য উপযোগি আমের জাতসমূহের পরিচিতি এবং নিরাপদ ও মানসম্পন্ন আম উৎপাদনে ব্যাগিং প্রযুক্তি শীর্ষক এক মাঠ দিবস খাগড়াছড়ির গুইমারায় অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে গ্রীন টাচ এগ্রো ফার্মে এর আয়োজন করে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্র।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্র এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সি রশীদ আহমদ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ড. জুলফিকার আলী ফিরোজ, ড. মহব্বত উল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাস, গ্রীন টাচ এগ্রো ফার্ম এর মালিক শাহাজ উদ্দিন প্রমূখ।
মাঠ দিবসের অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তারা আমের পরিচর্যা ও রক্ষনাবেক্ষনের নানা দিক সম্পর্কে বাগান মালিক ও কৃষকদের ধারণা দেন। কৃষকরাও আম উৎপাদন ও বাজারজাত করণের সমস্যাসমূহ তুলে ধরেন।
Previous Articleস্বাভাবিক হচ্ছে বান্দরবানের বন্যা পরিস্থিতি
Next Article সাংবাদিক আহমেদ নবীর ইন্তেকাল
