শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হওয়া ওই যুবকের বয়স ৩০ বছর। খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ির নুনছড়ি গ্রামে তার বাড়ি।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ সাংবাদিকদের বলেছেন, ওই যুবক দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। আগেও হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা জানান, বুধবার দুপুরে অসুস্থ যুবককে হাসপাতালে আনা হলে তাকে ‘করোনা আইসোলেশনে’ রাখা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। রাত আনুমানিক ৮টার দিকে তার মৃত্যু ঘটে।