খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চীফ মং প্রু সেইন শিক্ষা বৃত্তি ও সনদ প্রদানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে ৫ লাখ টাকা ও সনদ প্রদান করা হয়।
