খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সহিদুজ্জামান। তিনি খাদ্য মন্ত্রনালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার(২৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই আদেশে খাগড়াছড়িসহ ২৩টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়।
এ আদেশে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।
এর আগে ২০১৯ সালের ২৫ আগষ্ট এক আদেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব প্রতাপ চন্দ্র বিশ্বাসকে খাগড়াছড়ির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি প্রায় ৩বছর ৩মাস জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। যা এখন পর্যন্ত দীর্ঘ সময় জেলা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পালন করা কর্মকর্তা।
গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্ম সচিব হিসেবে ১৩ জেলা প্রশাসক (ডিসি)কে পদোন্নতি দেন। পদোন্নতির ওই প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পূর্বের পদে তাদের নিয়োগ প্রদান করা হয়। উক্ত তালিকায় প্রতাপ চন্দ্র বিশ্বাসও ছিলেন।
সম্প্রতি উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতির পর জেলা প্রশাসক পদে এই রদবদল আনা হলো।
