খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে নতুন করে সরকারি ঘর পাচ্ছে ১৪শ ৬৬ পরিবার। এরমধ্যে জেলার সবচেয়ে বেশি ঘর পাচ্ছে দীঘিনালা উপজেলা। সেখানে ৩শ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হবে।
মঙ্গলবার(২১ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম , নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম।
জেলা প্রশাসক বলেন, বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুয়ালী সারাদেশের মত খাগড়াছড়ির উপকারভোগী পরিবারের নিকট ঘর হস্তান্তর করবেন। এবার ১ম পর্যায়ে ১৬৬টি এবং ৪র্থ পর্যায়ের ১৩শ ৫০টি ঘর হস্তান্তর করা হবে।
এরমধ্যে জেলা সদরে ১৩৬টি, মহালছড়িতে ৮০টি, দীঘিনালায় ৩৫০টি, পানছড়িতে ১২৭টি, রামগড়ে ১৩৩টি, গুইমারায় ৭৫টি, মাটিরাঙ্গায় ১৫০টি, মানিকছড়িতে ২২৫টি এবং লক্ষীছড়িতে ১৯০টি ঘর রয়েছে।
২০২২-২৩ অর্থ বছরে ১৯শ ৩৩টি পরিবারের জন্য ঘর নির্মাণের বরাদ্ধ পেয়েছেন এসব ঘর নির্মাণে ২লাখ ৮৪ হাজার ৫শ টাকা করে ব্যয় ধরা হয়েছে বলেও জানান তিনি।
