খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এসময় আরো আরো উপস্থিত ছিলেন দৈনিক অরণ্য বার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী।
এসময় বক্তারা বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতা যেমন সহজ তেমনি কঠিন। দেশ-বিদেশের যেকোন খবর মোবাইলের মাধ্যমে খুব সহজে পাঠানো যায়। প্রশিক্ষণটি মোবাইল সাংবাদিকতা করতে সহায়ক হবে বলেও জানান বক্তারা।
প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
