খাগড়াছড়ি প্রতিনিধি
মসলা জাতীয় ফসলের চারা উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ মার্চ) সকালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
মাঠ দিবসে ‘পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র (বারি)’-এর উদ্ভাবিত ‘বারি বেগুন-১২’ জাতের কৃষক পর্যায়ে উন্মুক্ত করা নিয়ে আলোচনা হয়।
এতে প্রধান অতিথি বলেন, কৃষি গবেষনা কেন্দ্র ফল-সবজি এবং মসলার নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষি ও পুষ্টি জগতে অগ্রণী অবস্থান ধরে রেখেছে। এবার তরকারি হিসেবে বেগুন জাত উদ্ভাবন করেছে। যা প্রশংসনীয়।
তিনি আরো বলেন. পাহাড়ে কৃষি গবেষণা এবং পাহাড়ের আবহাওয়া ও জলবায়ু উপযোগী নতুন নতুন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করে অসামান্য অবদান রাখছে। ফলমূল-সবজি-তরকারি এবং মসলা জাতীয় ফসল চাষে কৃষক-কৃষাণীদের মনে আশার আলো ছড়াচ্ছে। বারি’র এই কেন্দ্রটি এখন সারাদেশের মনোজগতে স্থান করে নিয়েছে।
প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলতাফ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক অংপ্রু মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনয়ন’র সভাপতি প্রদীপ চৌধুরী।
সভা শেষে উপস্থিত সকল নিয়ে সরেজমিনে মাঠ পরিদর্শনের পাশাপাশি সংক্ষিপ্ত একটি র্যালীতে অংশ নেন।
