জিয়াউল জিয়া
ক্ষমতায় যাওয়ার জন্য বতর্মানে আওমীলীগ ও বিএনপি মারমুখি অবস্থায় আছে। তাদের এই কর্মকান্ডে দেশের মানুষ আতঙ্কিত। তারা দীর্ঘ ক্ষমতায় থেকে দেশকে লুটপাট করেছে। দেশের মানুষ আর আওয়ামীগকে ক্ষমতায় চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।
বুধবার বিকেলে রাঙামাটিতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কারো সাথে জোটে গিয়ে নির্বাচন করবে না। ৩০০ আসেন একক প্রার্থী দিবে। দলের গ্রুপিং সস্পর্কে তিনি বলেন, দলে চাকর বাকর, গোমস্তাদেও কোন অস্তিস্থ নাই। জাতীয় পার্টি চলবে জিএম কাদেরের নেতৃত্বে।
সম্মেলন আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ সোলায়মান আলম শেঠ, রেজাউল করিম ভুইঞা প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে বিকেল ৫ টায় শুরু হয় দ্বিতীয় অধিবেশন।
