খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। এসময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে.কর্নেল রুবায়েত আলমসহ জেলার উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী রবীন্দ্র, নজরুল ও জসীম উদ্দীন এই তিনটি হাউস বিভক্ত হয়ে শিক্ষার্থীদের দ্বারা প্রদর্শিত প্যারেড, পিটি, খেলাধুলা, যেমন খুশি তেমন সাজো এবং বিভিন্ন খেলাধুলার পাশাপাশি প্রদর্শিত হয় ফিজিক্যাল ডিসপ্লে, মিউজিক্যাল ডিসপ্লে এবং কারাতে ডিসপ্লে।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেই মনের সুপ্ত সৃজনশীলতা ও নান্দনিকতার বিকাশ পরিপূর্ণরূপে সম্ভব হয়। তাই পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়ায় অংশ নেয়ার আহবান জানান তিনি।
পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও পদক বিতরণ করা হয়। এতে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৯পয়েন্ট পেয়ে যৌথভাবে রবীন্দ্র ও নজরুল হাউস যৌথভাবে চ্যাম্পিয়ন এবং জসিম উদ্দিন হাউস রানার্স-আপ হয়।
