করোনা ভাইরাস মহামারি (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় কৃষি উৎপাদন সচল রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ের কৃষকদের মাঝে ফলের চারা ও কলম বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্র এর উদ্যোগে আজ মঙ্গলবার সকালে চারা কলম বিতরণ করেন কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ।
কৃষি গবেষনা কেন্দ্র প্রাঙ্গনে খাগড়াছড়ি সদর উপজেলার ৬০জন কৃষককে আম, মাল্টা, ড্রাগন, লিচু, রং গোটা ও কাজু বাদামের চারা বিতরণ করা হয়।
এসময় বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মালেক জুয়েল, গৌরাঙ্গ পাল ও শাহীন মাহমুদ উপস্থিত ছিলেন।
Previous Articleবান্দরবানে গুলিতে ইউপি সদস্যের মৃত্যু
Next Article ভিজিডি’র চাল কিনে বিপাকে কালু হাজী !
