বান্দরবানের রোয়াংছড়িতে ছাত্রলীগের উদ্যোগে কীটনাশকযুক্ত মশারী ও শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হোসেন বাবলু মশারী ও শিক্ষা সামগ্রি বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক টিুট দাশ, আকতার হোসেন শাখের, শহর যুবলীগের যুগ্ম সম্পাদক উৎস ঘোষ রাহুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সহ-সভাপতি নাজমুল হোসেন বাবলু জানান, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সহযোগীতায় রোয়াংছড়ি উপজেলার দরিদ্র দেড়শ পাহাড়ী পরিবারের মাঝে কীটনাশকযুক্ত মশারী এবং গরীব মেধাবী ৫০ জন ছাত্রের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা বান্দরবানে মানুষের সেবায় এবং শিক্ষা উন্নয়নে কাজ করছে। আগামীতেও জেলার বিভিন্ন উপজেলায় এই ধরণের সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।
Previous Articleশেষ হলো ইকবাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
Next Article পাচারের সময় অবৈধ কাঠ জব্দ করলো সেনাবাহিনী

১ Comment
মসারি গুলোতো ব্র্যাক থেকে বিতরন করা হচ্ছে,এখানে ছাত্রলীগ কোথায় থেকে এল বুঝতে পারছি না।ভুল বুঝবেন না আসলে আমাদেরকে ব্র্যাক থেকে দিয়েছে তাই বললাম।