রাঙামাটিতে অনুষ্ঠিত বসুন্ধরা খাতা জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়। রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে তারা। চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন উমর ফারুক,মোঃ আবিদ শাহরিয়ার এবং মোঃ ছামিন আবত্বাহী।
বৃহস্পতিবার প্রতিযোগিতায় রাঙামাটি শহরের যেসব শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরা হলো রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়,রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,শহীদ আব্দুল আলী একাডেমি,শাহ উচ্চ বিদ্যালয়,মোনঘর আবাসিক বিদ্যালয়,মুজাদ্দেদ-ই-আলফেসানি একাডেমি,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়।
বিতর্কশেষে বির্তাকিকদের মাঝে সনদপত্র,বসুন্ধরা খাতা এবং ক্রেস্ট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজশ্রী চাকমা,রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক,রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান উল্লাহ,পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন এর প্রধান উপদেষ্ঠা হেফাজত উল বারি সবুজ,বসুন্ধরা খাতার এক্সিকিউটিভ আব্দুল করিম।
অতিথিরা বক্তব্যে বলেন, ‘ বিতর্ক এমন একটি শিল্প যার মাধ্যমে একজন শিক্ষার্থীর সত্যিকারের মেধার বিকাশ হয়।’ তারা কালেরকন্ঠ এই বিতর্ক আয়োজনকে সাধুবাদ জানিয়ে ,এই আয়োজনকে নিয়মিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় চট্টগ্রামে বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা।
