কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্র ছাত্রীরা এদেশের অর্থনৈতিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে এখন কারিগরি শিক্ষার কর্মসংস্থান বেড়েছে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ বেকার বসে থাকে না।
বুধবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর আয়োজনে আইএলও এর অর্থায়নে বি-সেপ প্রকল্পের আওতায় কারপেইন্টার ও কাঠ শিল্প বিষয়ক সমাপনী কোর্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিএসপিআই এর অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
