পানকৌড়ি পাখির দুইটি বাচ্চাকে ১৫ দিন লালন পালন শেষে গত শনিবার (৩ অক্টোবর) কাপ্তাই হ্রদে অবমুক্ত করেছে বনবিভাগ। বন বিভাগ সূত্রে জানা গেছে, ডানা মেলে ঠায় বসে থাকা পাখি পানকৌড়ি। আকারে কাকের মতো বড়, কালো রংয়ের। ঠোঁট হাঁসের মতো ছড়ানো, লেজও বেশ ছড়ানো থাকে এই পাখির।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএম মাহবুব উল আলম জানান, গত ১৯ সেপ্টেম্বর নতুন বাজার এলাকা থেকে দুইটি পানকৌড়ির বাচ্চা উদ্ধার করা হয়। ১৫ দিন লালন পালন শেষে বিএফডিসির অফিস সংলগ্ন কাপ্তাই লেকে তাদের অবমুক্ত করা হয়েছে।
