বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাঙামাটির কাপ্তাই উপজেলার ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার এ কমিটি ঘোষনা করা হয়।
মঙ্গলবার রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনিরের যৌথ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে সৈয়দ ইসমাইল হোসেন নিজামীকে আহ্বায়ক ও মো. রহমত উল্লাহ, উথাই চিং চৌধুরী বাবলুকে যুগ্ম আহ্বায়ক এবং জাফর আহম্মদ স্বপনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির গঠন করা হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- মো. অজিউল্লাহ, লোকমান আহম্মেদ, নূর নাহার বেগম, জাহাঙ্গীর আলম তালুকদার, আজিজুল হক, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান হাফিজ, সামশুল আলম নুর মুন্না, মো. একরাম হোসেন, অজিত কার্বারি, একরামুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল জলিল , উথাই মং মারমা, আইয়ুব খান, মো. হারুন ও জসিম উদ্দিন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাঙামাটি জেলা বিএনপির এক জরুরি সভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপি ঘোষিত কর্মসূচি পালনে ব্যর্থ হওয়া, সমন্বয়হীনতা ও অন্তঃকোন্দলের কারণে কাপ্তাই উপজেলা বিএনপির কার্যকরী কমিটি বাতিল করা হয়।
