কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানার উদ্যোগে বৃহস্পতিবার সকালে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে সম্প্রীতি সমাবেশ নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী ওপেন হাউজ ডে এবং বিট পুলিশিং আলোচনা ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা ১নং বিটের বিট কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুকের সভাপতিত্বে এইসময় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার ইনচার্জ মো. জসিম উদ্দিন। এইসময় বিশেষ অতিথি ছিলেন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আক্তার হোসেন, থানার এসআই আশরাফ। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে মাস্ক ব্যবহার করতে হবে। কেউ যেন উসকানিমূলক কর্মকান্ডে না জড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
