কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার জেটিঘাট সংলগ্ন এবং কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইনটেক সংলগ্ন কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা হতে বেলা ১২টা পর্যন্ত কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীল ওয়ের চারটি গেইট খুলে পানির ¯্রােতকে কাজে লাগিয়ে এই কচুরিপানাগুলো পার্শ্ববর্তী কর্ণফুলি নদীতে ফেলে দেওয়া হয়।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের এর নেতৃত্বে এই কচুরিপানা অপসারণ করা হয়। এইসময় তিনি জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার ইনটেক সংলগ্ন কাপ্তাই লেক এবং কাপ্তাই জেটিঘাট এলাকার কয়েক কিঃ মিঃ এলাকায় কচুরিপানা ভরে গিয়েছিল। যার ফলে নৌ চলাচলের অসুবিধাসহ পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইনটেকে এই কচুরিপানা আটকে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হচ্ছিল। তাই বৃহস্পতিবার কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেইটের মধ্যে চারটি গেইটে প্রতিটিতে ৬ থেকে ৭ ফুট করে পানি ছাড়ার মাধ্যমে এই কচুরিপানা অপসারণ করা হয়।
