কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।
এইসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো.ইস্রাফিল হোসেন, আওয়ামীলীগ নেতা তজমুল আলী, মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন রাজদান, ইউপি সদস্য- সেলিনা পারভীন, মহিন উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা এম নুর উদ্দিন সুমন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইলিয়াছ, আবু সাঈদ ও ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম। এসময় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
