কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার পেল ৫শ দরিদ্র ও দুস্থ পরিবার। শনিবার বিকাল ৩টায় ইউনিয়নের পাশে রিভার ভিউ পার্ক মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত ২ লাখ ৫০ হাজার টাকা ৫শ’ পরিবারের হাতে পরিবার প্রতি ৫শ’ টাকা করে তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
