ঝুলন দত্ত, কাপ্তাই
কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত রয়েছে। লকডাউনের ৪র্থ দিনে শনিবার (১৭এপ্রিল) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান কাপ্তাই জেটিঘাট ও নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এইসময় মাস্ক না পরে চলাচল,সরকারি নীতিমালা অমান্য করাসহ বিভিন্ন অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ৫টি মামলায় ২ হাজার ১শ’টাকা এবং সড়ক পরিবহণ আইন অমান্য করায় সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় দু”টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম এবং পুলিশ সদস্যরা এই সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। ।
