কাপ্তাই উপজেলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শুক্রবার ৩০টি মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়। এই অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম কাপ্তাই সড়কের ওয়াগ্গা বিজিবি জোন এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কাপ্তাই থানা পুলিশ, ১৯ বিজিবি এবং ১০ আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ সালের ১৩৮ ধারায় লাইসেন্স বিহীন গাড়ী/ মোটর বাইক চালানোর অপরাধে এই জরিমানা আদায় করা হয়।
২ Comments
রাংগামাটি শহরে চোরাই / টানা / লাইসেন্স বিহীন মোটরসাইকেলে ভরে গেছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ।
ভালো হয়েছে, গত মাসে ৩ তারিখ আমি চিৎম্রম গেলাম, যেই যায়গা ৪০ টাকা ভারা সেই যায়গা ৮০ টাকা নেওয়া হয়েছে, সিএনজি ভারা,আর চিৎম্রম থেকে কাপ্তাই গেলাম। যেখানে ১০ টাকা ভারা সেখানে ২০ টাকা নেওয়া হয়েছে।