কাপ্তাই প্রতিনিধি
রবিবার ৪৬ জনের পজিটিভ শনাক্ত হওয়ার পর সোমবার কাপ্তাই উপজেলায় আরোও ৪১ জনের করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।
তিনি জানান কাপ্তাই উপজেলা হতে সোমবার রাঙামাটি পিসিআর ল্যাবে ৮৮ টি নমুনা পাঠানো হয়েছিল। রাত ৮ টায় আসা রিপোর্টে ৩৯ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন টেস্টে ২ জনের করোনা পজিটিভ আসে।
হাসপাতাল সূত্রে জানা যায় আক্রান্তদের মধ্যে কাপ্তাই সেনাবাহিনীর ১৯ জন সদস্য রয়েছে। এইছাড়া কাপ্তাই ইউনিয়নে ১১ জন, চন্দ্রঘোনা ইউনিয়নে ৯ জন, রাইখালী ইউনিয়নে ২ জনের করোনা পজিটিভ আসে।
এনিয়ে কাপ্তাইয়ে মোট করোনা শনাক্ত হলো ৫১৮ জন, সুস্থ ৩২৫ মৃত্যু হয়েছে ৩ জনের।
এদিকে কাপ্তাইয়ে করোনা সংক্রমনরোধে মোবাইল কোর্টের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
