কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি জেনারেল হাসপাতালের পিসিআরল্যাব এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের এন্টিজেন টেস্টের পরীক্ষায় নতুন করে ৭ জনের করোনা পজিটিভ এসেছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ও করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলায় নতুন শনাক্তরা চন্দ্রঘোনার কেপিএম ও মিশন এলাকা, রাইখালীর ডলুছড়ি এলাকা, উপজেলা সদর বড়ইছড়ি এবং কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র এলাকার (পিডিবি) বাসিন্দা। এছাড়া কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের একজনের দ্বিতীয় বার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলেও জানান ডা. ওমর ফারুক রনি।
নতুন ৭ জনসহ কাপ্তাইয়ে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৪ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৯ জন।
