নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের (ক্রিক) অধীনে রাঙামাটির কাপ্তাই উপজেলায় মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গনে ক্রিকের সুফলভোগী চাষীদের মাঝে কার্পজাতীয় প্রদর্শনী মৎস্য খামারের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
বিতরণকালে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ, এফএ নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্রিক নির্মাণ, জেলেদের বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা, প্রশিক্ষন, পোনাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। পার্বত্য এলাকায় আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্পটি অর্থনৈতিকভাবে মৎস্য উৎপাদন ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে বলে জানানো হয়।
