বিজয়া দশমী শেষে উৎসবমূখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার বিকেলে কর্ণফুলী নদীর মিশন ঘাট এলাকায় বিসর্জন দেওয়া হয়েছে দেবী দূর্গাকে। ভক্তকুলকে কাঁদিয়ে মর্ত্য থেকে প্রস্থান করলেন জগতের দুর্গতিনাশিনী দেবীদূর্গা। নানান আচার-অনুষ্ঠানে পূজা অর্চনার মধ্য দিয়ে র্সাবজনীন অংশ হিসেবে কাপ্তাইয়ে শেষ হলো সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাৎসব। এর আগে দুপুরে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ফেরী ঘাট এলাকায় বিসর্জন র্যালীর উদ্বোধন করেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ।
কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ আহমেদ, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা,রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।
এর আগে কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, উপজেলার ৭টি মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন স্থান হতে হাজার হাজার ভক্তদের পদচারণায় মূখরীত হয় কাপ্তাইয়ের কর্ণফুলী নদী।
