কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে একটি পেঁচা অবমুক্ত করা হয়েছে। সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান এলাকা ধৃত পেঁচাটি অবমুক্ত করে কাপ্তাই বন বিভাগ।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, কাপ্তাই জাতীয় উদ্যানে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এই লক্ষীপেঁচাটি অবমুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে বনবিভাগের সহযোগিতায় কাপ্তাই জাতীয় উদ্যানে বিভিন্ন বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে এবং একই সঙ্গে বনপ্রাণী সংরক্ষণে বনবিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
