লাফিয়ে বাড়ছে কাপ্তাইয়ে করোনা রোগীর সংখ্যা। শনিবার ২৭ জুন রাতে চট্রগ্রাম বিআইটিআইডি হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ে দুই ব্যাংক কর্মকর্তা এবং ৫ পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডা: ওমর ফারুক রনি। আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন কাপ্তাই ফাঁড়ির আইসি, ২ জন ঐ ফাঁড়ির কনস্টেবল এবং ২ জন পুলিশ সদস্য কাপ্তাই থানায় কর্মরত আছেন। অপরদিকে করোনায় আক্রান্ত ২ জন ব্যাংক কর্মকর্তা কেপিএম সোনালী ব্যাংকে কর্মরত আছেন বলে স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়। গত ২২ জুন তাদের নমুনা নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।
কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অন্য কোন লক্ষন না থাকায় তারা ফাঁড়ি এবং তাদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে চন্দ্রঘোনা কেপিএম সোনালী ব্যাংকের ম্যানেজার সুশীল মারমা জানান, আক্রান্ত ২ ব্যাংক কর্মকর্তার শারীরীক অবস্হা ভালো থাকায় তারা ব্যাংকের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এই নিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৫৩ জন এবং সুস্হ হলেন ২০ জন।।
Previous Articleপ্রবাল বড়ুয়ার পিএইচডি ডিগ্রি অর্জন
Next Article রাঙামাটিতে আরো ২৫ জনের করোনা শনাক্ত
