রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন লেকে পড়ে পার্শ্ববর্তী বিএফআইডিসি টিলায় বসবাসকারী সুবর্ণা (৫) নামে এক শিশু কন্যা পানিতে পড়ে মারা যায়। সে কাপ্তাই এর বিএফআইডিসি টিলার শুক্কুর মিস্ত্রির কন্যা।
এলাকাবাসী জানান, খেলার ছলে (বুধবার) বিকেল প্রায় ৬ টার সময় পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর লেকে জাল ফেলে লেক থেকে শিশুটির মৃতদেহ উদ্বার করা হয়।
কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে লেকের আশেপাশে বসবাসরত সকলকে তাদের শিশুদের প্রতি খেয়াল রাখার অনুরোধ জানান।