কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ সেলিম (৩৮) কে আটক করা হয়েছে বুধবার (১২ অক্টোবর)। আটক আসামীকে ওইদিন বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ লিটন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে চন্দ্রঘোনা ইউনিয়নাধীন রেশম বাগান এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন মামলা নং-২৮/১৫ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ সেলিম,পিতা- মৃত মোঃ মোস্তফা প্রকাশ মন্ত্রী মোস্তফা, গ্রাম-রেশম বাগান, থানা- কাপ্তাই, জেলা- রাঙামাটি’কে আটক করা হয়। আটক আসামীকে ওইদিন বিকেলে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন।
