কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত মিন্টু মারমা নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার সকালে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নাধীন বারঘোনিয়া গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই ফারুকের নেতৃত্বে এএসআই সাখাওয়াত, এএসআই লিমন মিয়া ও সঙ্গীয় ফোর্স বারঘোনিয়া গেইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি মিন্টু মারমা(৩০) গ্রেপ্তার করে। মিন্টু মারমা মৃত অং সাকু মারমার পুত্র। তার বাড়ি কাপ্তাই উপজেলার বারঘোনা।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন ধরে পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিল।
