নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাইয়ে পাঁচ জেলেকে আয়বর্ধকমূলক উপকরণ বিতরণ কর হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি জেলার কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার নিবন্ধিত পাঁচ জেলের মাঝে ২০২১-২২ অর্থ বছরের বিকল্প আয়বর্ধকমূলক উপকরণ সহায়তা হিসেবে বিনামূল্যে ১৮টি ছাগল ও ২টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিকল্প আয়বর্ধকমূলক উপকরণ বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, এফএ মো. নাছির উদ্দিন এবং কাপ্তাই উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
