কাপ্তাই উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য চিৎমরম ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বার এর নেতৃত্বে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী রবিবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন এবং নৌকা মার্কার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
চিৎমরম বৌদ্ধ বিহার রেস্ট হাউস প্রাঙ্গণে যোগদান অনুষ্ঠানে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুছাইন চৌধুরী সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াই চিং মার্মা, জেলা কৃষকলীগ সভাপতি জাহিদ আক্তার সহ আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীদেরকে শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে আসার আহ্বান জানালে এই সব নেতাকর্মী জননেতা দীপংকর তালুকদারের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেছে।
