কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজন মহিলাকে আটক করা হয়েছে। আটক প্রুমেচিং মারমা(৪৪) কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর বড়ইছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রুমেচিং মারমার বসতবাড়ি তল্লাশি করে খাটের নিচ থেকে একটি ১০ লিটার প্লাস্টিক কন্টেনার ও একটি দুই লিটার প্লাস্টিক বোতলে ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ প্রুমেচিং মারমাকে আটক করা হয়। উক্ত ঘটনায় থানার এসআই ফারুক বাদী হয়ে আটক মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় মামলা দায়ের করেন।
কাপ্তাই থানার ইনচার্জ জসিম উদ্দিন মাদকসহ মহিলাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
