ছেলেদের বিভাগের ফুটবল খেলার মাধ্যমে বৃহস্পতিবার থেকে কাপ্তাই উপজেলা পর্যায়ে শুরু হয়েছে ৪৬ তম গ্রীস্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা। স্হানীয় কর্ণফুলি স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনি দিনের প্রথম খেলায় ফুটবলে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে চিৎমরম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। দিনের ২য় খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে নারায়নগিরি সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
এর আগে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান,ক্রীড়া সংগঠক মাহাবুবুল হাসান বাবু এবং বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকরা। খেলা পরিচালনা করেন ক্রীড়া ব্যাক্তিত্ব কাজী মাকসুদুর রহমান বাবুল।
Previous Articleরুমায় স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা
Next Article দালাল-টাউট বাটপারের তালিকায় আওয়ামীলীগ ও জাপা নেতা
