কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় করোনা সংক্রমনের হার দিন দিন বাড়ছে। প্রশাসনের কঠোর লকডাউন এবং সচেতনতার পরও জনগণের অসচেতনতায় করোনাভাইরাসে আক্রান্তদের মিছিল দীর্ঘতর হচ্ছে।
শনিবারও কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের এন্টিজেন টেস্টের ১১ জনের নমুনা পরীক্ষায় এক স্কুল শিক্ষকসহ আরও নতুন করে ৮ জনের করোনা পজিটিভ আসে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্তরা কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি, রেশমবাগান ওয়াগ্গা ইউনিয়ন, কাপ্তাই বালুচর এলাকা, চিৎমরম ইউনিয়ন এবং কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র এলাকার( পিডিবি) বাসিন্দা বলে জানান ডা. রনি।
