কাপ্তাই প্রতিনিধি ॥
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশ উদযাপনের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানসমুহের প্রধানগণ, সাংবাদিক, সাংস্কৃতিক, স্কাউটস ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।
