সাবেক বিএনপি নেতা ইউসুফ আলম (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। বুধবার সকালে অসুস্থতা বোধ করলে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়,সেখানেই দুপুরে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন তার পারিবারিক বন্ধু বখতেয়ার উদ্দিন।
শহরের কাঠালতলি নিবাসী ইউসুফ আলম স্ত্রী,দুই কণ্যা ও এক পুত্র সন্তানকে রেখে গেছেন। তিনি রাঙামাটি জেলা খেলাঘর এর সভাপতি জাহেদ আবেদিন এর ভগ্নিপতি। তিনি বনরূপা জামে মসজিদ কমিটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত ছিলেন।
ইউসুফ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাঙামাটি জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার ও সাধারন সম্পাদক মিল্টন বিশ্বাস।
Previous Articleমানুষের ‘অনৈতিকতা’য় বন্ধ হয়ে গেলো অনলাইন ত্রাণ সেবাটি !
Next Article মাঠের দুরন্ত কিশোরদের ঘরবন্দী জীবনে ‘হাঁসফাঁস’