বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড স্কুলের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রিন্সিপাল তাহমিনা আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের চেয়ারম্যান ও মারিশ্যা ২৭বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল মো. আনোয়ার হোসেন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, বাঘাইছড়ি প্রেসক্লাব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের কো-অর্ডিনেটর শিক্ষানুরাগী সদস্য ও কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাউন্সিলর বাহার উদ্দিন ছাত্র/ছাত্রী ও অভিভাবকগণ।
আয়োজকরা জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত শিক্ষা বিস্তারের লক্ষে তৎকালীন বিডিআর ২৫রাইফেল ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তপন মিত্র চৌধুরী ১৯৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ২০১৯সালে তিন পার্বত্য জেলা এবং রাঙামাটি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পায়। উক্ত প্রতিষ্ঠান থেকে ২৭জন বাংলাদেশের বিভিন্ন জেলায় দেশ সেবায় নিয়োজিত রয়েছে তাদের মধ্যে থেকে অত্র প্রতিষ্ঠানের প্রথম শিক্ষার্থী ৪০তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত জিয়াউল হক সৌরভ এবং ফেনী গার্লস কলেজে সুযোগ পাওয়ায় ঐশ্বর্য চাকমাকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ২০১৯ স্থলে ২৩জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৩ এ প্লাস পাওয়ায় তাদেরকে ক্রেস্ট প্রদান এবং কৃতী শিক্ষার্থী এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
