বাঘাইছড়ি উপজেলার মাহিল্যা সাড়ে সাত নম্বর এলাকায় গভীর রাতে নদী পথে পাচার করার সময় একটি ইঞ্জিনচালিত বোট বোঝাইকৃত কাঠ আটক করেছে লংগদু জোনের অধীনস্থ মাহিল্যা আর্মী ক্যাম্পের সেনা সদস্যরা।
বন বিভাগ ও সেনা সূত্র জানায়, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সীমান্তবর্তী এলাকা মাহিলা এলাকায় রোববার মধ্য রাতে কাচালং নদী পথে কাঠ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের আধীনস্থ মাহিল্যা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট আক্তার হোসেনের নেতৃত্বে একটি সেনা টহল দল নদীতে তল্লাশি চালায়।
এমন সময় নদীতে চিরাই কাঠ বোঝাইকৃত একটি ইঞ্জিন চালিত বোট ঘাটে বিরানো অবস্থায় তল্লাশি করা হলে বোটের বিতর লুকানো সাইজ করা কাঠ (রদ্দা) পাওয়া যায়। এসময় বোটের মালিক বালিক কাঠের কোন মালিককে পাওয়া যায়নি।
ধারনা করা হচ্ছে অবৈধ উপায়ে পাচারের জন্য কে বা কাহারা নদী পথে রাতের বেলায় কাঠগুলি মারিশ্যা থেকে রাঙামাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেনা বাহিনীর উপস্থিতির টেরপেয়ে কাঠ বোঝাইকৃত বোটটি ঘাটে পেলে রেখে পালিয়ে গেছে কাঠের ও বোটের মালিকরা।
পরে সেনা সদস্যরা কাঠগুলোকে আটক করে মাইনীমুখ বন বিভাগের চেক স্টেশনের নিকট হস্থান্তর করেছে। বনবিভাগের মাইনীমুখ চেক স্টেশন কর্মকর্তা নারায়ন চন্দ্র জানান, সেনাবাহিনীর আটককৃত কাঠগুলো ‘চম্পাফুল কাঠ’ যার পরিমান ১৪৮ টুকরা রদ্দা, মোট ২শত ৪৭ ঘনফুট। যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।
Previous Articleআবারো ভয়ের বৃষ্টি শহরে
Next Article লংগদুতে গনগ্রেফতার বন্ধ না হলে কঠোর কর্মসূচীর হুমকী
