কাউখালীতে রাঙ্গীপাড়া মহিউস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অত্র মাদ্রাসায় সমপানী পরীক্ষার্থীদের অভিভাবকদের ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা মো: আনোয়ার হোসেনের সঞ্চালনায়, মাদ্রাসা পরিচলনা কমিটির সভাপতি মো: আক্তার হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিকুর রহমান শরিফ, কাউখালী কওমী ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও অত্র মাদ্রসার প্রাক্তন মোহতামিম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, শিক্ষানুরাগী হাজী আছমত আলী, ব্যবসায়ী আব্দুর রশিদ ভূইয়া, মাতলুবের রহমান মেম্বার, পিসি রবিউল্লা প্রমূখ।
Previous Articleলংগদু মনোরম বিহারে ২১তম কঠিন চীবর দানোৎসব
Next Article বান্দরবানে ভাগ্য খুলল বিএনপির তিন নেতার
