‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে পালিত হয়েছে ৪১ তম জতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। কাউখালী উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মাঠে মঙ্গলবার শুরু হওয়া বিজ্ঞান মেলা বুধবার দুপুরে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদার এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামশু দোহা চৌধুরী, ভাইস চেয়ারম্যান অং প্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্ল্যাহ, মাধ্যমিক শিক্ষকা কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে মেলায় অংশ নেয়া উপজেলার স্কুল ও কলেজ গুলোর মধ্যে সিনিয়র ও জুনিয়র ২ কেটাগরিতে ভালো প্রজেক্ট উপস্থান করায় পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।
