“ভোটার হব ভোট দিব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথম বারের মত সারাদেশে পালিত হল জাতীয় ভোটার দিবস। তারই অংশ হিসেবে কাউখালীতেও পালন করা হয়েছে এ দিবসটি। দিবসটি উদযাপনের অংশ হিসেবে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্র্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি প্রেসক্লাব চত্তর ঘুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে অডিটরিয়ামে অনুষ্টিত হয় আলোচনা সভা ।
আলোচনা সভা শেষে সভাপতি ও প্রধান অতিথিকে কাউখালী উপজেলার নির্বাচন অফিসের পক্ষ থেকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাউখালী থানা অফিসার ইনচার্জ মো: মনজুর আলম, ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবতী, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী প্রমূখ।,
এ সময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন ১৮ বছর পূর্ণ হলে প্রত্যেক নাগরিককে ভোটার হতে হবে। ভোট হচ্ছে গণতান্ত্রিক অধিকার। এ অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ বয়স্ক প্রত্যককে ভোটার হতে হবে এবং প্রতিটি নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এ জন্য জনগনের মাঝে সচেতনতা সৃষ্ঠির আহবান জানান।
