‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালীতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২০। শনিবার সকালে কাউখালী থানা পুলিশের আয়োজনে র্যালি ও কাউখালী উপজেলা পরিষদ হলরুমে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এর সঞ্চালনায় কাউখালী থানার অফসার ইনচার্জ মো. শহিদ উল্লাহ পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিআরডিবি কাউখালীর চেয়ারম্যান বেলাল উদ্দিন, কাউখালী থানার ওসি (তদন্ত), মো. রফিকুল ইসলাম, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো. বাহার মিয়া, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) কাউখালী শাখার সভাপতি আবুল হাসেম ভুইয়া, কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি ইমাম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলমপতি ইউনিয়ন পরিষদ এর সদস্য রফিকুল ইসলাম, বেতবুনিয়া ইউপি সদস্য হেলাল উদ্দিন, সংরক্ষতি অসনের মহিলা সদস্য শাহনাজ আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন, কাউখালী থানার এসআই সিরাজুল ইসলাম, শেখ মো. জাবেদ, আব্দুস সালাম, মো. জাফর আহম্মেদ, এএসআই সাইফুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যার যার অবস্থান থেকে তার তার দায়িত্ব পালন করতে হবে। এর পাশাপাশি জনাতাই পুলিশ, পুলিশই জনতা এর বিষয়টা মাথায় রেখে সমাজের যে কোন অসংঙ্গতি, অপরাধ মূলক কার্যক্রম নজরে এলেই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এতে করে সমাজ সুন্দর হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক থাকবে। আমরা নিরাপদে থাকবো। আমরা চাই আমাদের সমাজ সন্ত্রাস ও অপরাধ মুক্ত থাকুক।
